,

বরগুনায় পথচারীদের ওপরে বাস, মা-ছেলেসহ নিহত ৩

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় বাসচাপায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমতলী এ কে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ রাওগা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল হোসেনের স্ত্রী নূপুর বেগম (৩০) ও ছেলে নিষাদ (১০) এবং নূপুরের ভাগ্নি একই গ্রামের জসিম মোল্লার মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া।

এ ঘটনায় নূপুরের ৬ বছর বয়সী মেয়ে মমতাজসহ তিনজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল-কুয়াকাটা রুটে চলাচলকারী ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাস আমতলী একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলেসহ তিনজন নিহত হয়। আহত হয় তিনজন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বাস ফেলে চালক পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর