সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিণীতি শেয়ার করলেন নিজের ‘নীল ছবি’

news-image

বিনোদন ডেস্ক : নিজের ‘নীল ছবি’ শেয়ার করলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। মালদ্বীপে ঘুরতে গিয়ে পরিণীতি চোপড়া নীল সমুদ্রে গা ভাসাচ্ছেন, এমন ছবিই শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, ছবির শুটিংয়ের ব্যস্ততা কাটিয়ে মালদ্বীপে ঘুরতে গিয়েছেন পরিণীতি চোপড়া। ৩১ বছর বয়সী পরিণীতি মালদ্বীপে কাটানো অবকাশের নানা মুহূর্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

গতকাল বৃহস্পতিবার শেয়ার করা ছবিতে দেখা যায়, পরিণীতি চোপড়া মালদ্বীপে সমুদ্রের নীল পানিতে গা ডুবিয়ে রয়েছেন। সমুদ্রের পানির নীল রঙে পরিণীতির সে ছবিতে মেলেছে নীলের আভা।

পরিণীতির ‘নীল ছবি’তে তাকে একটি কালো সাঁতারের পোশাক এবং একটি কালো সানগ্লাস পরিহিত দেখা যাচ্ছে। একটি ছবিতে পরিণীতি ক্যাপশন দিয়েছেন-‘সমুদ্রের মাঝখানে একটি হ্যামক? ইয়েস প্লিজ!’

অপর ছবিতে তিনি লিখেছেন, ‘আমাকে একটু সমুদ্র দিন এবং আমি তাতেই খুশি। মালদ্বীপ প্রায় আমার দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে এবং পানিতে ডুবে থেকেই যেন আমি খুশিতে পরিপূর্ণ হয়ে উঠছি।’

২০১১ সালে লেডিস ভার্সেস রিকি বহেল ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্গা চোপড়ার চাচাতো বোন পরিণীতি চোপড়া। এরপর ‘গোলমাল এগেইন’, ‘হাসি তো ফাঁসি’, ‘ইশকজাদে’, ‘কিল দিল’র মতো ছবিতে দর্শকদের মন কাড়েন তিনি।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা