,

নাসিরনগরে কুটির শিল্প বিষয়ক পাচঁ দিনব্যাপি কর্মশালা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের আয়োজনে ‘উপজেলা বিআরডিবি ভুক্ত সমিতি ও দলের মহিলা সদস্যদের ৫দিনব্যাপী কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে এক সভা স্থানীয় বিআরডিবির প্রশিক্ষণ রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বকারী কালি শংকর পাল ও ইউসিসির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম। পরে অতিথিরা প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন কুটির শিল্প ঘুরে দেখেন। বুধবার থেকে শুরু প্রশিক্ষণে বিআরডিবি ভুক্ত সমিতি ও দলের ২০ জন মহিলা সদস্য অংশগ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা