,

‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ হোক বিএনপি চান না : আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির সৃষ্টি করা ভোট কারচুপির রাজত্ব থেকে বেরিয়ে আসতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাতে সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, যাকে ভোট দিতে চান তাকে দিতে পারেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন যেন হয়, সেজন্যই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হচ্ছে। বিশ্বের অনেক দেশেই এ প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, বিএনপির সেক্রেটারি সাহেব (মির্জা ফখরুল ইসলাম) যেসব কথা বলেছেন সেটা মনগড়া। ওনাদের অভ্যাস এটা বলা। ওনারা চান না যে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ হোক।

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশে ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর