,

বিএনপির ধন্যবাদ জানালো গাম্বিয়াকে

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের সুরক্ষায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) সিদ্ধান্তের জন্য গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, গাম্বিয়া সরকারের উদ্যোগে আজকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) তাদের রায় দিয়েছেন, চারটি বিষয়ে মতামত দিয়েছেন। তারা মিয়ানমারকে বলেছেন যে, জেনোসাইড যেন আর না ঘটে এ জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যেন খারাপ না হয় সেই ব্যবস্থা নিতে হবে। এই মামলার শুনানি ও মিয়ানমারে বিরুদ্ধে গাম্বিয়া যে মামলা করেছে তার বিচারটা চলতে থাকবে।

তিনি বলেন, এ ছাড়া ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ রকম হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে স্থায়ী কমিটি।

স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত হওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর