সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রচারণায় গিয়ে যা বললেন মেয়ার প্রার্থীরা

news-image

ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আরা নির্বাচনকে ঘিরে প্রচরণায় নিজেদের ঘাম ঝড়াচ্ছেন রাজনীতির বড় দুই দলের মেয়র প্রার্থীরা। আজ বৃহস্পতিবার ঢাকার চার মেয়র প্রার্থী প্রচারণায় গিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পাঠকদের জন্য তুলে ধরা হলো-

২৪ ঘণ্টা সেবা দিয়ে ঋণ শোধের প্রতিশ্রুতি তাপসের

২৪ ঘণ্টা সেবা দিয়ে ঋণ শোধের প্রতিশ্রুতি তাপসের

নির্বাচিত হলে ২৪ ঘণ্টা সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন, এবার বৃহৎ পরিসরে সেবা করার জন্য মেয়র পদে দাঁড়িয়েছি। মেয়র নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটি এলাকার উন্নয়ন করে ঋণ শোধ করব। সাধারণ মানুষের জন্য নগর ভবন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বৃহস্পতিবার দুপুরে মুগদা সিএনজি স্টেশন এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নগর ভবনে সবার প্রবেশাধিকার থাকবে জানিয়ে তাপস বলেন, নগর ভবন শুধু মেয়র, মন্ত্রী-এমপিদের জন্য নয়। এই দরজা সবার জন্য খোলা থাকবে– ২৪ ঘণ্টা সেবা দেয়া হবে।

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা কৌশল অবলম্বন করছে বিএনপির প্রার্থীরা। এ নির্বাচনে তারা নিজেরাই বলেছে যে, তারা নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কৌশল হিসেবে নিয়েছেন।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন কামাল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালিউল্লাহ জুম্মন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি : ইশরাক

‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি। মানুষের ভোটাধিকার ফেরানোর আন্দোলনে রয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক।’

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

নির্বাচনে ভোট কারচুপি হলে জনগণ তা রুখে দাঁড়াবে উল্লেখ করে ইশরাক বলেন, ‘আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে রয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক। ভোটের দিন যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কীভাবে তাদের অধিকার সংরক্ষণ করবে এবং তাঁরা প্রতিবাদ জানাবেন।’

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইশরাক হোসেন। ভিসির কাছে দোয়া চেয়ে বেলা ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালান ইশরাক। দুপুর ১২টায় হাইকোর্ট মাজার গেইট থেকে ইশরাকের গণসংযোগে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ব ম ইউসুফ হায়দার, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোরশেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, সাবেক আহবায়ক অধ্যাপক আকতার হোসেন খান, অধ্যাপক ড. আবদুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

নৌকা দেবে সচল ঢাকা : আতিকুল

ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। নৌকা দেবে শান্তি, নৌকা দেবে সচল ঢাকা।’

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের সড়ক থেকে তার ১৪তম দিনের গণসংযোগের শুরুতে তিনি এ কথা বলেন।

শহরের সৌন্দর্য নষ্ট না করার স্বার্থে আতিকুল বলেন, ‘যত্রতত্র পোস্টার টাঙিয়ে নির্বাচনী প্রচারণা না করে আসুন আমরা এমন পদ্ধতি বের করি যেন শহরের সৌন্দর্য নষ্ট না হয়। কোনো ডিজিটাল প্রচারণা পদ্ধতি আমরা বের করি। এ ছাড়া বিজ্ঞাপন, প্রচারণার পোস্টার যত্রতত্র না লাগিয়ে আমরা নির্দিষ্ট কোনো জায়গা তৈরি করতে পারি। শুধু সেসব স্থানেই মানুষ তাদের প্রতিষ্ঠানের বা নিজের প্রচারণার পোস্টার, ব্যানার লাগাবে। এমন পদ্ধতি চালু করতে পারলে শহরের সৌন্দর্য নষ্ট হওয়া রোধ করা যাবে।’

নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আগামী ৬ মাসের মধ্যেই ওসব এলাকার উন্নয়নের কাজ শুরু করা হবে। ইতোমধ্যে নগর পরিকল্পনাবীদরা ওসব নতুন ওয়ার্ডগুলোর কোথায় রাস্তা হবে, ফুটপাত, ড্রেন কেমন হবে তার নকশা কাজ করছেন। এ ছাড়া নতুন ওয়ার্ডগুলো সিটি করপোরেশনের সব নাগরিক সুবিধাসহ নতুন রূপে সাজাতে ৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদনের অপেক্ষায় আছে।’

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোট হবে ইভিএমের মাধ্যমে।

ইসির আশ্বাস নয়, পদ‌ক্ষেপ দেখ‌তে চাই : তাবিথ

৫৪টি ওয়া‌র্ডে প্রায় ৩২৫ কি‌লো‌মিটা‌রের বে‌শি পথ হেঁটে গণসং‌যো‌গে ব্যাপক সাড়া পে‌য়ে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরেশনে বিএন‌পির মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল। তিনি বলেন, ‘আমরা নির্বাচন ক‌মিশ‌নের আশ্বাস নয়, দৃশ্যমান পদ‌ক্ষেপ দেখ‌তে চাই। ’

আজ বৃহস্প‌তিবার পৌ‌নে ১২টায় রা‌য়ের বাজার প্রেমতলা এলাকা থে‌কে গণসং‌যোগ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তি‌নি এসব কথা ব‌লেন।

তাবিথ আউয়াল বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবেন। আমরা নির্বাচন ক‌মিশ‌নের আশ্বাস নয়, দৃশ্যমান পদ‌ক্ষেপ দেখ‌তে চাই।’

নির্বাচনী প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন,‌ ‘প্রচারণার সময় জনগ‌ণের কা‌ছে গি‌য়ে‌ছি। গণসং‌যো‌গে ব্যাপক গণজোয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আমা‌দের প্রতিপক্ষরা গণ‌জোয়ার দে‌খে হামলা কর‌ছে। এতে কিছু কিছু প্রার্থী আহত হ‌য়ে‌ছেন।’

‌তিনি আরও বলেন, ‘সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে।’ এ সময় ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

গণসংযোগে তাবিথ আউয়ালের সঙ্গে আছেন-শত নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমদ, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন, স্বেচ্ছা‌সেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম খান রা‌জেশ, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল ম‌তিন, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী