সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একে অপরকে ‘জোকার’ বললেন নাসিরুদ্দিন-অনুপম

news-image

বিনোদন ডেস্ক : নাসিরুদ্দিন শাহ ও অনুপম খের ভারতীয় নাটক-সিনেমা জগতের দুই বর্ষীয়ান অভিনেতা। বিশেষ করে নাসিরুদ্দিনকে ‘কিংবদন্তি’ ভাবা হয়। রাজনৈতিক দিক থেকে তিনি বরাবরই গণমানুষের অধিকার নিয়ে সচেতন। অন্যদিকে অনুপম বিজেপি ঘনিষ্ঠ।

সম্প্রতি এনআরসি-সিএএ প্রসঙ্গে দুজনের বাদানুবাদে জড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নাসিরুদ্দিন সহকর্মীকে ‘জোকার’ বলেন, তারপরই একই প্রতিধ্বনি করেন অনুপম।

আনন্দবাজার পত্রিকা জানায়, সংশোধিত নাগরিকত্ব নিয়ে বলিউডের নীরবতা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন নাসিরুদ্দিন। সেখানেই অনুপম খেরকে একহাত নেন তিনি।

নাসিরুদ্দিন বলেন, ‘‘বলিউডের অনেকেই টুইটারে বেশ সক্রিয়। অনুপম খেরও নিয়মিত নিজের মতামত জানান। কিন্তু আমার মনে হয়, তাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। উনি একটা জোকার। উনি যে মানসিক বিকারগ্রস্ত, তা ন্যাশনাল স্কুল অব ড্রামা এবং এফটিআইআইয়ে তার সমসাময়িক সকলেই জানেন।’’

আরও বলেন, তিনি নিজেকে কোনো দিনও মুসলিম ভাবেননি। আজও ভাবেন না। সচেতন নাগরিক হিসেবেই ক্রুদ্ধ বোধ করছেন।

স্পষ্ট ভাষায় বলেন, ‘‘জানি না আমার বার্থ সার্টিফিকেট আছে কি না। এত বছর এ দেশে কাজ করছি। পরিবারের বাকিরা কেউ পুলিশে, কেউ প্রশাসনে, কেউ সেনাবাহিনীতে কাজ করে এসেছে। আজ যদি ভারতীয়ত্বের প্রমাণ দিতে হয়, তাতে উদ্বেগ নয়, ক্রোধই জন্মায়। আমি উদ্বিগ্ন নই, আমি ক্রুদ্ধ।’’

এ দিকে বুধবার টুইটারে একটি ভিডিও পোস্ট করে নাসিরের মন্তব্যের প্রেক্ষিতে অনুপম বলেন, ‘‘আপনার সম্পর্কে কখনো খারাপ মন্তব্য করিনি। আর বলে রাখি, আপনার মন্তব্যকেও কখনো তেমন গুরুত্বও দিইনি। ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা হওয়া সত্ত্বেও, সারাটা জীবন নৈরাশ্যে কেটেছে আপনার। আপনি যদি দিলীপ কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং বিরাট কোহলির সমালোচনা করতে পারেন, তাদের সঙ্গে এক সারিতে বসতে পেরে খুশি আমি।’’

দীপিকা পাড়ুকোনের মতো হাতেগোনা কয়েক জন এই প্রতিবাদকে সমর্থন জানানোয়, তাদের প্রশংসাও করেন নাসিরুদ্দিন।

তিনি বলেন, ‘‘কম বয়সী অভিনেতা এবং পরিচালকরা এর বিরুদ্ধে এগিয়ে এসেছেন বটে। তবে বড়মাপের তারকারা কেউ মুখ খোলেননি। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। মনে হয়, তাদের হয়তো অনেক কিছু হারানোর রয়েছে। সে তো দীপিকারও রয়েছে। তা সত্ত্বেও ও কিন্তু সাহস দেখিয়েছে।’’

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা