,

সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে : তা‌বিথ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সি‌টি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটারের বে‌শি পথ হেঁটে গণসংযোগে ব্যাপক সাড়া পে‌য়ে‌ছেন ব‌লে জা‌নান ঢাকা উত্তর সি‌টি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় রা‌য়ের বাজার প্রেম তলা এলাকা থে‌কে গণসংযোগ শুরুর আগে পথসভায় তি‌নি এ সব কথা ব‌লেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, “প্রচারণায় সময় জনগণের কা‌ছে গি‌য়ে‌ছি। গণসংযোগে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হ‌য়ে‌ছে। আমা‌দের প্রতিপক্ষরা গণ‌জোয়ার দে‌খে হামলা কর‌ছে। এতে কিছু কিছু প্রার্থী আহত হয়েছেন।”

আরও ব‌লেন, “সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে, জনগণকে ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছি। জনগণের স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবেন। আমরা নির্বাচন কমিশনের আশ্বাসনয় দৃশ্যমান পদক্ষেপ দেখ‌তে চাই।”

এ দিকে প্রচারণায় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সা‌বেক ভি‌সি এমাজউদ্দিন আহ‌মেদ ব‌লেন, “এ ধানের শীষ খা‌লেদা জিয়া, তা‌রেক রহমা‌নের ধা‌নের শীষ, জনগ‌ণের ধা‌নের শীষ। আপনারা তা‌বিথ আউয়াল‌কে ভোট দি‌য়ে জয় যুক্ত করুন।”

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জা‌নি‌য়ে ব‌লেন, “এখন তোমা‌দের সময়। তোমরা তোমাদের যোগ্য নেতা‌কে বে‌ছে নি‌বে। তা‌বিথ ধা‌নের শী‌ষের যোগ্য প্রার্থী।”

আরও ব‌লেন, ধা‌নের শীষ বিজয় হ‌লে বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির পথ ত্বরান্বিত হ‌বে।

তাবিথের প্রচারণায় আরও উপস্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, আবুল খায়ের ভূঁইয়া,আতাউর রহমান ঢালী, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মাদ রহমাতুল্লাহ,নিপুন রায় চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম খান রা‌জেশ, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল ম‌তিন, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা