৪ সিনেমা নিয়ে পর্দা কাঁপাবেন কিয়ারা
বিনোদন ডেস্ক : আড়াই মাসের মধ্যে চার চারটি ব্যাক টু ব্যাক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউডের মিষ্টি মেয়ে কিয়ারা আদভানি। চলতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে ছবিগুলো মুক্তি পাবে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, আড়াই মাসের ব্যবধানে মুক্তি পেতে যাচ্ছে কিয়ারা অভিনীত ‘লক্ষ্মী বোম্ব’, ‘ইন্দু কি জাওয়ানি’, ‘শেরশাহ’, ‘ভুল ভুলাইয়া টু’। সবগুলো ছবিই বিগ বাজেটের।
রমজান ঈদে আসবে অক্ষয় কুমারের সঙ্গে লক্ষ্মী বোম্ব। হরর কমেডি ক্যাটাগরির ছবিটির শুটিং চলছে এই মুহূর্তে। সম্প্রতি দুবাইতে কিয়ারা এবং অক্ষয় কুমারকে দেখা গেছে ছবির শুটিংয়ে।
লক্ষ্মী বোম্ব ছবিটি মুক্তির দুই সপ্তাহ পরই ইন্দু কি জাওয়ানি সিনেমা নিয়ে পর্দায় হাজির হবেন কিয়ারা। বাঙালি পরিচালক এবং চিত্রনাট্যকার আবির সেনগুপ্তর ছবিটিতে কিয়ারাকে দেখা যাবে অনলাইন ডেটিংয়ের খপ্পরে পড়তে।
আবির সেনগুপ্তের সিনেমাটির একমাস পরেই আসবে শেরশাহ। ছবিটির মূল চরিত্র শেরশাহের প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিয়ারাকে। করণ জোহরের কো-প্রোডাকশনের ছবিটি মূলত ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ নিয়ে। শেরশাহে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারার রোমান্স দেখবে দর্শক। সিদ্ধার্থের জন্মদিনেই মুক্তি পাবে সিনেমাটি।
৩১ জুলাই কিয়ার জন্মদিন। সেদিন মুক্তি পাবে তার অভিনীত ভুল ভুলাইয়া টু। ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। ১৩ বছর পরে আসবে দ্বিতীয় পার্টটি। পরিচালনা করছেন আনিস বাজমি। ছবিতে কিয়ারার সঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
অক্ষয় কুমারের প্রোডাকশনের হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ ঘটে কিয়ারার। ‘ফাগলি’ নামের সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে দুই বছর পর ফিরেই ১০০ কোটির ক্লাবে নাম লেখালেন কিয়ারা। এবারের ছবি ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’। গত বছরে মুক্তি পাওয়া ‘কবির সিং’ নিয়েও প্রশংসিত হন তিনি।
এবার আড়াই মাসের ব্যবধানেই চারটি ছবি রিলিজ হতে চলেছে তার। এর আগেও এমন রেকর্ড দেখেছে বলিউড। ব্যাক টু ব্যাক ছবি হয়েছিল কারিশমা, কাজল, রাভিনা, মাধুরীদেরও। আনুশকা, দীপিকারও পরপর ছবি মুক্তি পায়।











