,

দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

news-image

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীর সূর্য তেজোদীপ্ত থাকলেও দেশের বড় অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের শেষে আসতে পারে বৃষ্টি।

আবহাওয়াবিদ মো. আশরাফ উদ্দিন বলেন, ‘শৈত্যপ্রবাহের অবস্থা প্রায় একই রকম রয়েছে। আজও মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর বাড়বে না, এরকমই থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে শ্রীমঙ্গলে, ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (বুধবার) শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি আরও বলেন, ‘আস্তে আস্তে উন্নতি হচ্ছে। ২৭ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ থাকতে পারে। ২৮ জানুয়ারি রাত থেকে ২৯, ৩০ জানুয়ারি বৃষ্টি হতে পারে।’

উল্লেখ্য, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর