,

পদ্মা সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

news-image

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ২২তম স্প্যান বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বাসানো হয়। এতে করে সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হয়েছে।

এর আগে গত ১৪ জানুয়ারি জাজিরা প্রান্তে বসে পদ্মা সেতুর প্রথম স্প্যান। পরে দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিল ২৫ জানুয়ারি। কিন্তু এদিন চীনের নতুন বছর শুরু। তাই দেশটির প্রকৌশলীদের নববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে দুদিন আগে।

জানতে চাইলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, শনিবার স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিল। তবে ওইদিন চায়নিজ নিউ ইয়ার থাকায় তারিখ দুদিন এগিয়ে আনা হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি বসানোয় ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু।

৬ দশমিক ১৬ কিলোমিটার এই সেতুতে থাকবে মোট ৪২টি পিলার। এর মধ্যে ৩৬টি পিলারের শেষ হয়েছে। আর সেতুতে বসবে ৪১টি স্প্যান। যার ২১টি বসানো হয়েছে। চলতি বছরের জুলাইয়ের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর