,

খুলনায় এমপি পুত্রের আত্মহত্যা

news-image

খুলনা প্রতিনিধি : খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক খেয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এর আগে ২০১৭ সালে নারায়ণ চন্দ্র চন্দের বড় মেয়ে জয়ন্তী রানী চন্দ ওর‌ফে বে‌বিও এমন ঘটনা ঘটান।

বুধবার সকালে খুলনার ডুমুরিয়ার নিজ বাড়িতে হারপিক খেয়ে অসুস্থ হন অভিজিৎ চন্দ্র চন্দ। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বিকালে হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

অভিজিতের বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র চন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই বেশ কিছু দিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ কারণে এ ঘটনা ঘটিয়েছেন। তার মরদেহ খুলনায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

অভিজিৎ চন্দ্র চন্দ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেন, অভিজিৎ বিবাহিত, সে দুই সন্তানের বাবা। বেশ কিছুদিন ধরেই সে মানসিকভাবে অসুস্থ ছিল। এ কারণে তাকে চিকিৎসাও দেয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. খালেদ মাহমুদ জানান, তার শরীরে রক্তের চাপ দ্রুত কমছিল। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর