,

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪০

news-image

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ নেতৃত্বাধীন বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। মঙ্গলবার এসব হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধার কর্মীরা এ তথ্য জানিয়েছেন।বিদ্রোহীদের হটাতে ওই অঞ্চলে সিরীয় সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। ক্রমাগত হামলায় হাজার হাজার বেসামরিক সীমান্ত দিয়ে তুরস্কে পালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবারের ওই হামলায় সিরীয় বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় কাফার তাল গ্রামে একই পরিবারের আটজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই শিশু। অপরদিকে, ইদলিব প্রদেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় মারদাবেশ এলাকায় আরও নয় বেসামরিক নিহত হয়েছে।আবু ইয়াসের (৭১) নামের এক বাসিন্দা বলেন, আল্লাহ সব নিষ্ঠুরদের ওপর প্রতিশোধ নেবেন। আমার পরিবারের আর কেউ বেঁচে নেই। সবাই মারা গেছে।

গত ডিসেম্বরে ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরীয় বাহিনী। সেখানে রাশিয়া ও সিরীয় সরকারের বিমান হামলায় কমপক্ষে ২২ বেসামরিক নিহত হয়েছে। সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে মস্কো।

বছরের পর বছর ধরে হামলা সংঘাতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর