,

নির্বাচনে ভাটা, আন্দোলনেও বিএনপির ভাটা : কাদের

news-image

কক্সবাজার প্রতিনিধি : বিএনপির গণজোয়ারের দাবি দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা। জোয়ার তারা দেখেনি। জোয়ার তারা ইনশল্লাহ দেখতে পাবে না।’

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, বিএনপি আর রাজনীতিতে জোয়ারের দেখা পাবে না। তারা ভাটতেই থাকবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুঃসময়ের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। ত্যাগী কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের-মুক্তিযুদ্ধ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের গণতন্ত্র বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের উন্নয়ন বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের অর্জন হবে না। তাই যেকোনো মূল্যে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষমতার অহংকার পতনের কারণ যেন না হয়। ক্ষমতা যেন আমাদের নেতা কর্মীদের বিনয় করে, অহংকারী নয়। বিনয়ী যত হবেন তত আপনি বড় হবেন। বিনয় হলে জনগণ আরও ভালবাসবে।’

আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘রোহিঙ্গাদের আমরা মানবিক সাহায্য করেছি। সেই মানবিক সাহয্য এখন আমাদেরকে মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।’ ভারত-চীনসহ আর্ন্তজাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

কক্সবাজার শহরের শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের এমপি কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মজিবুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা