,

রংপুরে চিকিৎসা অবহেলায় চারদিনের শিশু মৃত্যুর অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর ধাপ জেল সড়কে অবস্থিত রোজ হাসপাতালে চিকিৎসা অবহেলায় চারদিনের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।

শিশুর পিতা নগরীর নুরপুর মহাদেবপুরের জাবেদ আলী জানান, চারদিন আগে ওই হাসপাতালে সিজারের মাধ্যমে আমার স্ত্রীর একটি কন্যা সন্তান হয়। আজ মঙ্গলবার সকালে আমার পুত্রের শরীর ঠান্ডা হয়ে গেলে আমার মা কর্তব্যরত নার্সকে বলি। তখন সেখানে দায়িত্বরত এক ব্যক্তি আমার বাচ্চার শরীর চেক করে বলে কোন সমস্যা নেই। এরপর আমার বাচ্চা কান্নাকাটি শুরু করলে আমার মেয়ে গিয়ে নার্স অরুনাকে ডাকে। এসময় অরুনা মোবাইল ফোনে চেটিং করছিল। বার বার বলার পর অরুনা বলে শিশু ডাক্টার দেখাতে হবে। ৫০০ টাকা লাগবে। তখন আমার মেয়ে নার্সকে বলে ডাক্টার আনেন। টাকা দিবো। তখন নার্স বলে আজ দুপুর ১ টার সময় আসবে। এরপর বেলা ১২ টায় আমার কন্যা মারা যায়।

এই অভিভাবকের অভিযোগ, চিকিৎসা অবহেলায় আমার চারদিনের শিশু কন্যার মৃত্যু হয়েছে। আমি জড়িতদের শান্তি চাই। ঘটনার পরপরই হাসাপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থল ত্যাগ করার কারনে তাদের বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে ধাপ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর