,

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

news-image

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও এমআর টেক্সটাইল এর সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে আশুগঞ্জ ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেষ্টুরেন্ট টিম।

সোমবার সন্ধ্যার পর অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) মোহাম্মদ আবু সাঈদ, এম.আর. টেক্সটাইল’র স্বত্বাধিকারী দেওয়ান দিদারুল আলম মারুফ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। পরে চ্যাম্পিয়ন দলের প্রধান শহরের ঐতিহ্যবাহী দি ঝুমুর হোটেল ও গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আব্দুল মালেক এর হাতে ক্রেস্ট তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান।

এর আগে গত ২০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্কয়ারের আব্দুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চ প্রাঙ্গনে এ টুর্নামেন্ট শুরু হয়। জাকজমকপূর্ণ আয়োজন ও আতশবাজির ঝলকানিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি খেলা উৎসবের আমজে অনুষ্ঠিত হয়। প্রতিদিন খেলা দেখার জন্য বিপুল দর্শক উপস্থিত হয়েছিলেন। গত সোমবার ফাইনালের দিনও ব্যাপক উৎসবের আয়োজন করা হয়। ফাইনাল খেলা উপভোগ করতে মুক্তমঞ্চের চতুর্পাশে হাজার হাজার ক্রীড়ামোদী জনতা উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের আয়োজনে শহরে একটি বিজয়ী মিছিল বের করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর