,

যুবা টাইগাররা জয় পেল ১৭ ওভারেই

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ ছন্দে আছে বাংলাদেশ যুবা ক্রিকেট দল। ৫০ ওভারের বিশ্বকাপে টি-২০ ক্রিকেটের মতো খেলছে তারা। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে ২০ ওভারেই মধ্যেই। বৃষ্টি বিঘ্নিত নিজেদের প্রথম ম্যাচে ১২ ওভারের মধ্যেই জিম্বাবুয়েকে হারায় যুবা টাইগাররা। এবার স্কটল্যান্ডকে হারাল ১৭ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে।

পচেফস্ট্রুমে প্রথমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। অলআউট হয়ে যায় ৩০.৩ ওভারে মাত্র ৮৯ রান করে। টাইগার যুবারা দুর্দান্ত বোলিং করেন। দুই পেসার তানজিম সাকিব ও শরিফুল ইসলাম তুলে নেন দুটি করে উইকেট। সেই শুরু। এরপর বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান হ্যাটট্রিকসহ তুলে নেন ৪ উইকেট। একশ’ রানের আগেই শেষ হয় স্কটিস যুবাদের ইনিংস।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরে যান অনূর্ধ্ব-১৯ দলের প্রতিভাবান ব্যাটসম্যান তানজিদ তামিম। আগের ম্যাচে মাত্র ১০ বলে ৩২ রানের ঝড় দেখানো এই তরুণ গোল্ডেন ডাক মারেন এ ম্যাচে। এরপর পারভেজ ইমন ১৫ বলে ২৫ ও শামিম হোসাইন ১০ রান করে আউট হন।

তবে তাদের আউট দলের জয়ে কোন প্রভাব ফেলেনি। মাহমুদুর রহমান জয় এবং তৌহিদ হৃদয় অপরাজিত থেকে জয় তুলে নেন। জয় ৪৮ বলে ৩৫ রান করেন। হৃদয় খেলেন ২৭ বলে ১৭ রানের হার না মানা ইনিংস। বাংলাদেশ ১৬.৪ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে। এর আগে জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি আইনে জয়ের জন্য বাংলাদেশ ২২ ওভারে ১৩০ রানের লক্ষ্য পায়। যুবা টাইগাররা ঝড় দেখিয়ে ১১.২ ওভারেই তুলে ফেলে ওই রান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট