,

মুসলমানরা মসজিদে যায় অস্ত্র সংগ্রহের জন্যই : বিজেপি নেতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানরা নামাজের পরিবর্তে অস্ত্র সংগ্রহের জন্য মসজিদে যায় বলে মন্তব্য করেছেন ভারতের কার্নাটক রাজ্যের বিজেপি নেতা এবং সংসদ সদস্য রেনুকাচারিয়া। সোমবার কার্নাটকে একটি র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রেনুকাচারিয়া কার্নাটাকার মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্বরত আছেন। খবর ইন্ডিয়া টুডে’র।

ভারতের নাগরিকত্ব আইনের সমর্থন করে ওই র‍্যালিতে রেনুকাচারিয়া বলেন, মুসলামানরা মসজিদে নামাজের পরিবর্তে অস্ত্র সংগ্রহ করতে যান। সেখানে কিছু বিশ্বাসঘাতক আছেন যারা ফতোয়া লেখেন। আর তারা মসজিদে প্রার্থনার পরিবর্তে অস্ত্র সংগ্রহ করেন। এই জন্য কি আপনাদের মসজিদের প্রয়োজন?।

মুসলমানদের জন্য বরাদ্দ অর্থ হিন্দুদের দিয়ে দেয়া উচিৎ উল্লেখ করে বিজেপির এই আইন প্রণেতা আরো বলেন, মুসলমানদেরকে তাদের নির্ধারিত জায়গায় পাঠিয়ে দেবো এবং দেখাবো রাজনীতি কি।

নাগরিকত্ব আইন (সিএএন) সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুসহ কয়েকটি ধর্মাবলম্বীদের ভারত তাদের দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে।বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। জাতীয় নাগরিক তালিকারও বিরোধিতা করছে সাধারণ মানুষ। এছাড়া এই নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে দফায় দফায় বিক্ষোভ। এই আইনের বিরুদ্ধে চলা বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর