,

নিজেকে যেভাবে তৈরি করেছেন শ্রদ্ধা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান অভিনীত ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এরই মধ্যে ছবির ট্রেলার ও গানের ভিডিওতে নজর কেড়েছেন শ্রদ্ধা। তার নাচের প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিয়েছে, তিনি কতটা ফিট।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুরের এই ফিটনেসের রহস্য তার নিয়মিত শরীরচর্চা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে অভিনেত্রীর শরীরচর্চার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, নিজেকে ফিট রাখতে কীভাবে শরীরচর্চা করছেন শ্রদ্ধা।

নিজের সম্পর্কে সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রদ্ধা জানান, নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ডাম্বেল নিয়ে বেশকিছু শারীরিক কসরতও করেছেন তিনি। তবে শুধু শরীরচর্চাই নয়, মাঝে মধ্যেই ঘরে নিজেরে বন্ধ রেখে ঘণ্টার পর ঘণ্টা নাচ করেছেন, যতক্ষণ শরীর জবাব না দিয়ে দিয়েছে।

তবে শুধু শরীরচর্চাই নয়, নিজেকে ফিট রাখতে শ্রদ্ধা কাপুর খাবারও খান নিয়ম মেনে। শ্রদ্ধার ডায়েটে থাকে বাড়ির তৈরি খাবার। শ্রদ্ধার বাবা একজন পাঞ্জাবি আর মহারাষ্ট্রের। তাই শ্রদ্ধা কিন্তু দুই রাজ্যেরই খাবার পছন্দ করেন।

শ্রদ্ধার ভীষণ পছন্দের খাবার ভাজা মাছ ও কাঁচা আম। প্রাতঃরাশে শ্রদ্ধার পছন্দ ডিম কিংবা পোহা। মধ্যাহ্নভোজে শ্রদ্ধার পছন্দ, ডাল, রুটি ও সবুজ সবজি। রাতের খাবারে থাকে গ্রিল করা মাছ কিংবা চিকেন, ১ পিস ব্রাউন ব্রেড কিংবা অল্প ব্রাউন রাইস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর