,

১৯ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৪) নামে মাদক ও ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে খিলক্ষেত থানাধীন বড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত আনোয়ার হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার নামে থানায় ১৮টি মাদক ও একটি ধর্ষণ মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১’র সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার রাতে একদল মাদক ব্যবসায়ী বড়ুয়া এলাকায় অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে অভিযানে যায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়েন।

আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে আনোয়ার হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন মো. কামরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর