,

ভুল ধারণা স্তন নিয়ে

news-image

স্বাস্থ্য ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ঝুলে যাওয়া একটি সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মাধ্যাকর্ষণ এবং স্তন চামড়ার স্থিতিস্থাপকতা হারানো বা হ্রাস পাওয়ার ফলে পেশিকলা, অস্থিবন্ধনী এবং চামড়া আপনার স্তনকে যে ধরে রাখে, তা ক্রমেই দুর্বল হয়ে যাওয়ার ফলস্বরূপ স্তন ঢিলে হয়ে যায় এবং তার যৌবনরূপ হারাতে থাকে। এমনকি জিনতত্ত্বীয় কারণে অল্প বয়সে স্তন ঢিলে হয়ে যাওয়া তথা ঝুলে যেতে পারে।

স্তন ঝুলে যাওয়ার কিছু কারণ

২২ থেকে ২৩ বছর বয়সে স্তন ঝুলে যাওয়ার নানাবিধ কারণ থাকতে পারে। বিএমআই (Bodz mass index) বৃদ্ধি, স্তনের অতিরিক্ত আকার এবং ধূমপান (প্রত্যক্ষ/পরোক্ষ) প্রায় যেকোনো বয়সেই নারীর স্তন ঝুলে যাওয়ার অন্যতম কারণ।

তাছাড়া যেসব খেলাধুলায় স্তন সজোরে লাফালাফি করে যেমন ব্যাডমিন্টন, দৌড়, উচ্চলম্ফ ইত্যাদি কারণে স্তন ঝুলে যাওয়ার জন্য ব্যাপক ভূমিকা রাখে। এ ছাড়া যেকোনো কারণে স্তন ঝুলে যাওয়ার সঙ্গে অস্থিবন্ধনী এবং স্তনের চার পাশের চামড়ার স্থিতিস্থাপকতার বিষয়টি জড়িত। বিএমআই (Bodz mass index) বৃদ্ধি এবং বড় আকারের স্তন সাধারণত মাধ্যাকর্ষণের ফলেই হয়ে থাকে।

স্তনের পেশিকলা, নিচের দিকে টানা, স্তনের চামড়ার টানটান ভাব শিথিল, দুর্বল হয়ে যাওয়ার ফলে স্তনে ঢিলাভাব পরিলক্ষিত হয়। খেলাধুলার সময় ক্রমান্বয়ে স্তনের ওপর-নিচ কম্পনের ফলেও স্তনের পেশি দুর্বল হয়ে যেতে পারে, যা পরবর্তী সময়ে স্তনকে সঠিকমাত্রায় সাপোর্ট দেওয়ার সামর্থ্য হারায়।

স্তন বৃদ্ধি বা ঝুলে যাওয়া নিয়ে কিছু ভুল ধারণা

নারীদের মধ্যে ভুল ধারণা আছে যে, সন্তানকে স্তনদান করার কারণে অল্প বয়সে স্তন ঝুলে পড়ে। এ ধারণা এশিয়ার কিছু দেশে বিদ্যমান। তবে এ ভুল ধারণা মধ্যপ্রাচ্যের নারীদের বেলায় প্রকট।

আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জনের বর্ণনা মতে, স্তনদানের সঙ্গে স্তনের আকারের সম্পর্ক নেই। এমনকি যেসব নারী একের অধিক সন্তানকে স্তন পান করান, তাদেরও সন্তানকে স্তনদানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাব স্তনের আকারে পড়ে না।

লেখক : সহকারী অধ্যাপক (চর্ম, যৌন ও অ্যালার্জি)

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা