,

আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজে পিঠা উৎসব

news-image

রংপুর ব্যুরো : গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্য হিসেবে কুয়াশাসিক্ত শীতেই বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুম পড়ে যায় আর শহুরে সমাজে সেই ঐতিহ্যের রীতিনীতিকে কিছুটা স্মরণ করিয়ে দিতে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করে।

আজ সোমবার দুপুরে স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর (অব:) মুহাম্মদ আব্দুল জলিল এর সভাপতিত্বে দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কে,এম, তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন।

দিনব্যাপী পিঠা উৎসবে নানা পিঠার সমাহার নিয়ে হাজির ছিল শিক্ষার্থীরা। স্টলগুলো ঘুরে দেখা গেল বাঙালি ঐতিহ্যের নানা রকম ভাপা, মুকশুলি, মসুর পাকন, চিকেন পুলি,নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা, আলুর পাকন পিঠা, বিবিআনা পিঠা, নারিকেল বিস্কুট পিঠা, বো টাই পিঠা, তেল পিঠা, ডিম সুন্দরী পাটিসাপটা, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর এবং চিতই পিঠার সমাহার।

উৎসবে শিক্ষার্থীদের ১৭টি স্টলের পিঠার সমাহার যেমন ঠিক তেমনি স্টলের নামের দেখা গেল বৈচিত্র্য। অভিভাবক এর সঙ্গে দলে দলে শিক্ষার্থীরা আসে আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের পিঠা উৎসবে। উৎসবে আসা অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সবার সঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠা উৎসবে প্রচুর অভিভাবক ও শিক্ষার্থীর সমাগমে উৎসব প্রাণচাঞ্চল্য পায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর