,

বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে ভালোবাসেন মুক্তিযোদ্ধা হাকিম

news-image

রংপুর ব্যুরো : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালে ঢাকা রেসকোর্স ময়দানে ঐতিহাসি ৭মার্চ এর ভাষনকে স্মরণ করে রাখতে রংপুরের কাউনিয়ায় গোপালগঞ্জ গ্রামে বীরমুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিমের বাড়ির সামনে নির্মিত বঙ্গবন্ধুর নান্দনিক মুরাল তৈরী করা হয়েছে।

বঙ্গবন্ধুর নির্মিত মুরাল প্রসঙ্গে বীরমুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম জানান, জাতির পিতাকে ভালোবেসে ও স্বাধীনতার সোপান যে ভাষনের পরই সারা বংলার ছাত্র, কৃষক, শ্রমিক ও দিনমজুর জনতা স্বাধীনতা আন্দোলনের জন্য ঝাপিয়ে পড়েছিল পশ্চিমা হায়না শাসক গোষ্টির উপর। বঙ্গবন্ধুর সেই ভাষন আমি সেদিন উপস্থিত থেকে শুনেছি এবং সেই ভাষনে অনুপ্রানিত হয়ে ৫ এপ্রিল মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করার জন্য ভারতের কুচবিহার সুভাস পল্লী ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহন করি। প্রশিক্ষণ শেষে ৬নং সেক্টর কমান্ডার খাদেমুল বাশার এর নেতৃত্বে যুদ্ধে অংশ গ্রহন করি। বঙ্গবন্ধুর সেই ৭ মার্চ ভাষনকে স্মরণ করে রাখতে নিজস্ব তহবিলের অর্থ দিয়ে আমার বাড়ির সামনে বঙ্গবন্ধুর মুরাল তৈরী করেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। তাইতো প্রতিদিন ঘুম থেকে উঠে ভোরের আলো ফুটার পরই বঙ্গবন্ধুর মুরাল নিজ হাতে পরিস্কার করি। বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষনের যে কি গুরুত্ব ছিল, তা এ প্রজন্মের অনেকেই জানেন না। এ অঞ্চলের নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরাই তার মুল উদ্যোশ্য এবং তার প্রতি যে গভীর ভালবাসা সেটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। নান্দনিক মুরালটির দিকে একবার দেখলেই বঙ্গবন্ধুর ভাষনটি চোখের সামনে ভেসে উঠে। এদিকে বীরমুক্তিযোদ্ধা বাড়ীর সামনে নির্মিত বঙ্গবন্ধুর নান্দনিক মুরাল দেখে স্বাধীনতার স্বপক্ষের মানুষেরা বীরমুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিমকে স্বাগত জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর