কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ মানববন্ধন
তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরে। নজিরবিহীন এই মানববন্ধনের কারণে থমকে দাড়ায় শহরের জীবন যাত্রা। মেড্ডা বাসস্ট্যান্ড থেকে কাউতলী মোড় পর্যন্ত ২ কিলোমিটারব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করে বিভিন্ন মাদ্রসার কয়েক হাজার শিক্ষার্থী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মিছিল নিয়ে মানববন্ধনে আসে তারা। কাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষনার দাবী ও সম্প্রতি শহরের কান্দিপাড়ায় মাদ্রাসা ছাত্রদের উপর হামলাকারী কাদিয়ানিদের গ্রেফতারর দাবীতে এদারায়ে তালিমিয়া, ইসলামী ছাত্র খেলাফতসহ তাওহিদী মুসলিম জনতার উদ্যোগে এ মানববন্ধন কর্মমূচী পালিত হয়।
মানববন্ধনকালে শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। পুলিশের পক্ষ থেকেও নেয়া হয় বিশেষ সতর্কতা। প্রেসক্লাবের সামনে মানবন্ধনকারীদের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আল্লামা সাজিদুর রহমান, মুফতী মোবারকউল্লাহ, মুফতী আব্দুর রহিম কাশেমী, মুফতী এনামুল হাসান, মুফতী কেফায়েত উল্লাহ, মাওলানা বেলায়েত উল্লাহ, মাওলানা মারুফ কাশেমী, মাওলানা নোমান হাবিবি, আব্দুল হক, জয়নাল আবেদীন, বুড়হান উদ্দিন।
এ সময় বক্তরা, এসব দাবী বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও ২৭ ফেব্রæয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশের ঘোষনা করেন। বক্তব্য শেষে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সাজিদুর রহমান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। মানবন্ধনের কারণে জেলার ৩শতাধিক কওমী মাদ্রসা বন্ধ রাখা হয়।











