,

ঢাকা সিটি নির্বাচনের ভোটে খরচ ৬০ কোটি

news-image

নিউজ ডেস্ক : পূজার কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ ৩০শে জানুয়ারির বদলে পহেলা ফেব্রুয়ারি ২০২০ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এবার পরিচালন, আইন-শৃঙ্খলা ও প্রশিক্ষণ মিলিয়ে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ের ফর্দ সাজিয়েছে নির্বাচন কমিশন, যা পাঁচ বছর আগের সিটি ভোটের তিনগুণ।

অর্ধ কোটির বেশি ভোটারের এ মহানগরে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে।

ইসি কর্মকর্তারা জানান, দুই সিটির নির্বাচন পরিচালনায় প্রায় ১৯ কোটি টাকা, আইন-শৃঙ্খলা খাতে ‘পরিস্থিতি বিবেচনায়’ ২২ থেকে ২৫ কোটি টাকা এবং প্রশিক্ষণ খাতে অন্তত ১৬ কোটি টাকা ব্যয় বরাদ্দ রয়েছে। ভোট শেষে সব ব্যয় সমন্বয় করে এবার খরচ দাঁড়াতে পারে ৬০ কোটি টাকার মত।

এদিকে নির্বাচন উপলক্ষে শুধু রাজপথে নয়, সিটি নির্বাচনের প্রচারণা চলছে ডিজিটাল মাধ্যমেও। কেউ কেউ বেছে নিয়েছেন ব্যতিক্রমী সব উপায়।

ভোটের ফলাফল যাই হোক, এর মধ্যেই প্রচারণায় নজর কাড়তে সক্ষম হয়েছেন প্রার্থীদের অনেকে। পিছিয়ে নেই মেয়র প্রার্থীরাও। ভোটোরদের কাছে তাদের প্রতিশ্রুতি আর কর্মসূচি জানাচ্ছেন গানে গানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর