,

উত্তরের মেয়রপ্রার্থী আতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

একই সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে ইসি।

রোববার রাতে ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে দেয়া হয়েছে বলে জানা গেছে।

ওই নির্দেশে বলা হয়েছে, ‘বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফোন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিল করা আবেদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত উত্তর সিটিতে ১৯টি ও দক্ষিণ সিটিতে ৪১টি অভিযোগ জমা পড়েছে।

এসব অভিযোগের মধ্যে আওয়ামী লীগের আতিকুল ইসলামের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল।

তবে অভিযোগগুলো নিষ্পত্তিও করা হয়েছে বলে জানিয়েছেন দুই সিটির রিটার্নিং কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর