,

ইভিএমকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে : আমীর খসরু

news-image

নিউজ ডেস্ক : ‘ভোট চুরির নীরব অস্ত্র’ ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ইভিএমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তা না হলে দেশে আর কখনও সুষ্ঠু নির্বাচন হবে না।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটাধিকার বঞ্চিতদের মতবিনিময় সভায়’ এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ইভিএম হচ্ছে ভোট চুরির উৎকৃষ্ট নীরব অস্ত্র। ক্ষমতাসীনরা নির্বাচনী কোনো নীতিমালা মানছে না। ইভিএমের গ্রহণযোগ্যতা কোথায়? চট্টগ্রামে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেয়া হয়নি। কোনো কোনো ভোটার কেন্দ্রে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিলেও ভোট দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তিনি বলেন, চট্টগ্রামে নির্বাচনের কার্যক্রম ভোটের আগপর্যন্ত সুন্দর ছিল। কিন্তু ভোটের দিন তাদের কেন্দ্র দখল, বুথ ও ইভিএম দখলের চরিত্র ফুটে উঠেছে।

‘ইভিএমের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা পাচ্ছেন না। ইভিএমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেটাকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে।’

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা এমএ আজিজ, ইয়াসিন চৌধুরী লিটন, সাইফুল ইসলামসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর