,

রাজদায়িত্ব ও উপাধি ছেড়ে হ্যারি-মেগান চাকরি খুঁজছেন

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ও পদবি ত্যাগ করেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। শনিবার বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সম্প্রতি আকস্মিকভাবে রাজকীয় দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন দু’জন। নিজেরা উপার্জন করে সংসার চালানোর ঘোষণাও দেন তারা। এই ঘোষণা দেওয়ার আগে থেকেই চাকরি খুঁজতে শুরু করেন হ্যারি ও মেগান। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের চাকরি দেওয়ার প্রস্তাবও দিয়েছে।

বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, হ্যারি ও মেগান তাদের ‘হিজ/হার রয়্যাল হাইনেস’ (এইচআরএইচ) উপাধি আর ব্যবহার করবেন না। রাজকীয় দায়িত্ব পালনের জন্য রাজ্যকোষ থেকে কোনো অর্থও গ্রহণ করবেন না। এই দম্পতি আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রানীর প্রতিনিধিত্বও করবেন না। ফ্রগমোর কটেজের সংস্কার করতে যে ২৪ লাখ পাউন্ড খরচ হয়েছে, তা ফেরত দেবেন এই দম্পতি। ভবিষ্যতে ব্রিটেনে অবস্থানকালে এই ফ্রগমোর কটেজেই থাকবেন তারা। চলতি বছরের বসন্ত থেকেই এসব ব্যবস্থা কার্যকর হবে।

হ্যারি ও মেগানের রাজকীয় দায়িত্ব ছাড়ার আকস্মিক ঘোষণার পর গত সোমবার রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা আলোচনা করেছেন। তার পরিপ্রেক্ষিতে বাকিংহাম প্রাসাদ থেকে এই বিবৃতি দেওয়া হলো। বিবৃতিতে রানী বলেন, ‘হ্যারি, মেগান ও তাদের সন্তান আর্চি সবসময়ই আমার পরিবারের অতি আপনজন হয়েই থাকবে। তাদের আরও স্বাধীন জীবন যাপনের ইচ্ছার প্রতি সমর্থন জানাচ্ছি।’

ব্রিটেনের ডেইলি মেইল গত রোববার একটি পুরোনো ভিডিও প্রকাশ করে। গত জুলাইয়ের ওই ভিডিওতে দেখা যায়, লন্ডনে দ্য লায়ন কিং সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়েছেন হ্যারি ও মেগান।

সিনেমার পরিচালকের সঙ্গে আলাপের এক পর্যায়ে হ্যারি বলেন, ‘অতিরিক্ত কোনো কণ্ঠশিল্পীর প্রয়োজন হলে বলবেন।’ হ্যারির কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দিয়ে মেগান হাসতে হাসতে বলেন, ‘এ জন্যই তো আমরা এখানে এসেছি।’ গত শনিবার রাতে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের প্রধান কনটেন্ট কর্মকর্তা টেড সারানডোস জানিয়েছেন, হ্যারি-মেগান দম্পতির সঙ্গে কাজ করতে ভীষণ আগ্রহী তারা। সূত্র :বিবিসি ও ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর