সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডমিঙ্গো জানালেন, সৌম্য-আফিফদের ব্যাটিং অর্ডার

news-image

স্পোর্ট্স ডেস্ক : বাংলাদেশের ঘোষিত পাকিস্তান সফরের দলে আছেন পাঁচজন পেসার এবং পাঁচজন ওপেনার। পাকিস্তানে পেস সহায়ক উইকেট হতে পারে ভেবে বেশি পেসার নেওয়া। তবে দলে বেশি ওপেনার থাকায় ব্যাটিং অর্ডার ঠিক করা নিয়ে বেশ মাথা ঘামাতে হচ্ছে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।

রোববার পাকিস্তান সফরের প্রথম অনুশীলন করেন ক্রিকেটাররা। এরপর পাকিস্তান সফরের পরিকল্পনা নিয়ে কথা বলেন কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানান, দলের প্রয়োজনে লিটনকে চারে ব্যাট করতে হতে পারে। আফিফ আবার ব্যাটিং করতে পারেন মাহমুদুল্লাহর আগে। এছাড়া তামিমকে বোঝার জন্য কোচ সময় নেবেন বলেও জানান।

ডমিঙ্গো বলেন, ‘পেসার হাসান মাহমুদের সঙ্গে প্রথম কাজ করব। তার কিছু ম্যাচ পারফরম্যান্স দেখেছি। একদল তরুণ ক্রিকেটার নেওয়া হয়েছে। আশা করি এদেরই কেউ কেউ ভালো খেলে বিশ্বকাপ দলে জায়গা করে নেবে।

দল সাজানোর ব্যাপারে প্রথম পাকিস্তান সফরে যাওয়া নিয়ে এই কোচ জানান, সৌম্য ভারতে তিন নম্বরে ব্যাট করেছে। পাকিস্তানে তাকে ছয়ে নামতে হতে পারে। রিয়াদকে পাঁচে আবার আফিফ খেলতে হতে পারে তিন বা চারে। এছাড়া কোচ বলেন যে, এক-দু্ই ম্যাচে লিটন দাসকে চারে ব্যাটিং করাতে পারেন তিনি।

বাংলাদেশ ওপেনার তামিমকে প্রথম কোন সিরিজে পাচ্ছেন রাসেল ডমিঙ্গো। বিপিএলে তিনি ঢাকার হয়ে ভালোই খেলেছেন। কিন্তু স্ট্রাইক রেট বেশ কম। যদিও তামিম দলের কথা চিন্তা করেই খেলেছেন। নাঈম-লিটনদের তাই পাকিস্তান সফরের ওপেনার হিসেবে এগিয়ে রাখছেন অনেকে।

দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো এ নিয়ে বলেন, ‘তামিমের সঙ্গে আমার প্রথম সফর। একটু সময় নিয়ে তাকে বুঝতে চাই। এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ওপেনিং সঙ্গী কে হবে বিষয়টি নিয়ে আমাকে ভাবতে হবে। যদি তামিম মারকুটে কারও সঙ্গে খেলে তাহলে অ্যাংকরিং রোলে খেলতে পারবে। নতুন কেউ হলে তাকে ইতিবাচক ভূমিকা নিতে হবে। আগামী কয়েকদিন এ নিয়ে আলোচনা করব আমরা।’

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন