,

এবার হজের বিমান ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার হজে যেতে যাত্রীপ্রতি বিমান ভাড়া লাগবে ১ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের তুলনায় ১০ হাজার টাকা কম ধার্য করা হয় গত বছরের হজযাত্রীদের বিমান ভাড়ায়। এবার গত বছরের তুলনায় ১২ হাজার টাকা বেশি ধরা হয়েছে। গত বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ২৮ হাজার টাকা। আর ২০১৮ সালে ছিল ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা।

গতকাল সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সংক্রান্ত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতারা উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান ও পর্যটন সচিব মহিবুল হক আমাদের সময়কে জানান, গত বছরের মতো এবার ঢাকার পাশাপাশি চট্টগ্রাম থেকেও হজফ্লাইট থাকবে। মদিনা রুটেও কিছু ফ্লাইট এ বছর থাকার কথা রয়েছে। হজযাত্রী পরিবহনে বিমান সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর