,

বিশ্বের প্রথম কৃত্রিম মানব ‘নিওন’ যেমন হবে!

news-image

বিজ্ঞান ডেস্ক : রুপালি পর্দার দুনিয়া ছেড়ে এবার বিশ্বের প্রথম কৃত্রিম মানব বাস্তবে আনার পথে নামলো বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেট্রনিক্স শো’তে (সিইএস) আত্মপ্রকাশ করেছে বিশ্বের প্রথম কৃত্রিম মানব ‘নিওন’। যে তার সঙ্গীর দুঃখে প্রিয় বন্ধুর মতোই সান্ত্বনা দেবে। সঙ্গীর আনন্দেও অনুভূতি প্রকাশ করতে পারবে একেবারে মানুষের মতো। কথা বলতে পারবে বিশ্বের প্রথম সারির একাধিক ভাষায়।

নিউ হিউম্যান থেকে আসা শব্দ ‘নিয়ন’ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের বলে বলীয়ান মানুষের এক যান্ত্রিক প্রতিরূপ। নিওনকে নিয়ে স্যামসাংয়ের স্টার ল্যাবরেটরিতে কাজ চলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কম্পিউটারে তৈরি করা প্রজ্ঞা ও অনুভূতির মিশ্রণে এক কৃত্রিম মানব, যাকে কর্তৃপক্ষ যে কোনো কাজ করানোর জন্য প্রোগ্রামিং করেছেন।

ইউএনবির এক খবরে বলা হয়েছে, অ্যালেক্সা, বিক্সবি বা সিরি’র মতো ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা যন্ত্রমানবের সঙ্গে কথা বলার অনুভূতি হবে না মোটেই। আর এজন্যই নিওনকে যন্ত্রমানব না বলে কৃত্রিম মানব বলছে স্যামসাং কর্তৃপক্ষ।

আগামী দিনে যখন এই কৃত্রিম মানব বাণিজ্যিকভাবে বাজারে আসবে, তখন তাকে আরো গ্রাহকবান্ধব, মানবিক এবং চিন্তাশীল করে তোলার প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে বলেও স্যামসাং জানায়।

চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠিতব্য ‘নিওনওয়ার্ল্ড ২০২০’ প্রদর্শনীতে দেখানো হবে নিওনের মূল চালিকাশক্তি স্পেকট্রা প্রযুক্তির খুঁটিনাটি। তখন দেখা যাবে নিওনের আরো উন্নত সংস্করণ। তবে কবে নিয়নকে জনসমক্ষে আনা যাবে, সে বিষয়ে কিছু জানায়নি স্যামসাং।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর