সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন এন্ড্রু কিশোরের চিকিৎসায়

news-image

বিনোদন প্রতিবেদক : ক্যান্সারে আক্রান্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেন।

আশরাফুল আলম খোকন জানান, শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকির জন্য এরইমধ্যে রোববার দুপুরে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।

এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যান তিনি। সেখানে যাওয়ার আগে ৮ সেপ্টেম্বর গণভবনে তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এরপর সিঙ্গাপুরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

ফেব্রুয়ারি মাসের শেষদিকে চিকিৎসা শেষ করে এন্ড্রু কিশোরের দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকরা জানান, এন্ড্রু কিশোরকে ছয়টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। এরইমধ্যে ৪টি সাইকেলে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম সাইকেলের দ্বিতীয় কেমোথেরাপি চলছে, এখনো ৬টি কেমো বাকি।

সিঙ্গাপুর হাসপাতাল থেকে এন্ড্রু কিশোরের চিকিৎসার বাজেট দেয়া হয় প্রায় আড়াই কোটি টাকা। এখন পর্যন্ত দুই কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করেছে শিল্পীর পরিবার। চিকিৎসার খরচ মেটানোর জন্য রাজশাহীর নিজের ফ্ল্যাটও বিক্রি করেছেন এ কণ্ঠশিল্পী।

জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের তত্বাবধানে এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে মানবতার কল্যাণ ফাউন্ডেশন। সংস্থাটি কিংবদন্তি এ শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা