,

সিটি নির্বাচন : ভোটকেন্দ্র ২ হাজার ৪৬৮

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকায় দুই সিটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৪৬৮টি।

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭ এর উপ-বিধি ২ অনুসারে ঢাকা দুই সিটির চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি, ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি, ভোট কক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬টি। আর অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা নেই, তবে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৭৫৪টি।

এ সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন এবং নারী ভোটার সংখ্যা ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ২৫টি, ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি, ভোট কক্ষের সংখ্যা ৬ হাজার ৫৮৮টি। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা নেই, তবে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬টি।

এ সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। তার মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর