,

তালিকাভুক্ত আসামি ছাড়া পুলিশ কাউকে ধরছে না : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন স্থানে কাউন্সিলর প্রার্থীসহ হয়রানিমূলক গ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে এমন তালিকাভুক্ত আসামি ছাড়া পুলিশ কাউকে ধরছে না। অর্থাৎ ওয়ারেন্ট ছাড়া কাউকেই ধরা হচ্ছে না।

রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কমিশনের অধীনে নিরাপত্তা বাহিনী ন্যাস্ত হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপত্তা বাহিনী তৈরি আছে। আশা করছি- নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু একটি নির্বাচন হবে।

নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থা নিরাপত্তা বাহিনী যেখানে যা প্রয়োজন, নির্বাচন কমিশন যেভাবে যা দেবে আমরা প্রস্তুত আছি। আমাদের কিছু সুপারিশগুলো নির্বাচন কমিশনকে দিচ্ছি। সে অনুযায়ী বাকি ব্যবস্থা নেয়া হবে।

বইমেলার বিষয়ে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেখানে যা কিছু প্রয়োজন সবকিছু ব্যবস্থা রয়েছে। আনসার, পুলিশ, র‌্যাব যা প্রয়োজন হয় সব প্রস্তুত আছে। যদি প্রয়োজন হয় বিজিবিও প্রস্তুত থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর