,

বিয়ের দাওয়াত খেয়ে ডায়রিয়া ৭ জন হাসপাতালে

news-image

রংপুর ব্যুরো : দিনাজপুরের কাহারোল উপজেলায় বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার উপজেলার তাড়গাঁও ইউপির ছাতইল গ্রামে বাবুল চন্দ্র রায়ের মেয়ের বিয়ের দাওয়াতে এ অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসা অতিথিদের মধ্যে সাতজন অসুস্থ হন। অসুস্থদের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডায়রিয়ায় আক্রান্তরা হলেন উপজেলার রামচন্দ্রপুর ইউপির নয়াবাদ গ্রামের অমিত্র, নিপা, সৃষ্টি রায়, ডাবোর ইউপির মুকুন্দপুর গ্রামের শিল্পী, তাড়গাঁও ইউপির ছাতইল গ্রামের সাবুল, সুকুমার রায় এবং বিরল উপজেলার খোজাপুর গ্রামের ফুলফুলি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, এ পর্যন্ত সাতজন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করে ওই এলাকায় পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর