সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত

news-image

রাজ্জাক ফকির সমর্থিত প্যানেলের বিপুল ভোটে জয়লাভ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ঐতিহ্যবাহী মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্যপদে গতকাল রোববার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর এ নির্বাচনে এ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক ফকির ও বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলমের সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

বিপুল ভোটের ব্যবধানে আবদুর রাজ্জাক ফকির সমর্থিত প্যানেলের সদস্যরা বিজয় অর্জন করেন। বিজয়ীরা হলেন- নিজাম উদ্দিন হাজারী (৩৯০ ভোট), আবদুর রহমান (৩৮৩ ভোট), জসিম উদ্দিন (৩৬৫ ভোট), সেলিম মিয়া (৩৪৭ ভোট)।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে আবদুর রাজ্জাক ফকির সমর্থিত পারভিন ৩৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাহাঙ্গীর আলম সমর্থিত নাছিমা বেগম পেয়েছেন ২১০ ভোট। এছাড়া অভিভাবক সদস্য পদে জাহাঙ্গীর আলম সমর্থিত প্যানেলে পরাজিত প্রার্থীরা হলেন- মোঃ আব্বাস উদ্দিন (১৬৩ ভোট), আসিদ মিয়া (১৫৭ ভোট), মুহাব্বত আলী (১৩৮ ভোট) ও হেলাল উদ্দিন মঞ্জু (১২৯ ভোট) পেয়েছেন।

গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। সর্বমোট ১০৭৪ ভোটের মধ্যে ৬৮৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মিলন কৃষ্ণ হালদার। নির্বাচনকালে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা মোতায়েন ছিল।

নির্বাচনকে বানচাল করতে জনৈক ফয়সল আহমেদ বাছির ২টি ও নাসির মিয়া নামক দু’জন ব্যক্তি মামলা দায়ের করেছিল। নির্বাচনকে ঘিরে দিনভর বিভিন্ন এলাকায় উৎসুক মানুষ স্কুল প্রাঙ্গনে ভীড় জমায়। সততার প্যানেল বলে পরিচিত আবদুর রাজ্জাক ফকিরের প্যানেলের সদস্যদের নানাভাবে হুমকি-ধমকি প্রদর্শন করে কতিপয় ব্যক্তিরা। সাধারণ ভোটাররা কতিপয় ব্যক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের ভোট প্রদান করেন।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপর এলাকার লোকজন স্বতঃষ্ফ‚র্তভাবে বিজয় মিছিল বের করে। পাহাড়পুর ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা নব-নির্বাচতদের অভিনন্দন জানিয়ে বলেন- আশা করি নতুন নেতৃত্ব শিক্ষার গুণগত মান উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে। পাশাপাশি স্কুলটির ঐতিহ্যও ফিরিয়ে আনতে সক্ষম হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী