,

নাসিরনগরে এসিল্যান্ডের বিরুদ্ধে নোটিশ ছাড়াই মালিকানাধিন জায়গা থেকে স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ

news-image

আকত্র হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুখলেছুর রহমান চৌধুরীর মালিকাধীন জায়গা থেকে কোন প্রকার নোটিশ ছাড়াই ভ্রাম্যমান আদালত বসিয়ে স্থাপনা গুড়িয়ে দেয়ার অভিযোগ তুলেছেন।

রবিবার দুপুরে নাসিরনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুখলেছুর রহমান চৌধুরী উপজেলা সহকারী করিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মুখলেছুর রহমান চৌধুরী বলেন,তিনি সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের নাসিরনগর উপজেলা সদরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ক্রয়সূত্রে ৬২৫৬ দাগে তিন শতক ভূমির মালিক। ২৫ বছর ধরে তাঁর পাঁচটি পাকা দোকান ঘর রয়েছে। তিনি এগুলো ভাড়া দিয়ে জীবন নির্বাহ করে আসছেন। দোকান ঘরের সামনে ৫৫ ফুট দৈর্ঘ্য আর ৬ ফুট প্রস্থের একটি বারান্দা বিদ্যামান ছিল।

চলতি মাসের শুরুর দিকে তিনি ওই বারান্দার সংস্কার কাজ সম্পন্ন করেন। কিন্তু গত ১৩ জানুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভোল্ডড্রেজার দিয়ে তাঁর মালিকানাধিন পাকা ভবনের বারান্দাটি গুড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন অবৈধভাবে তাঁর বৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাছাড়াও বারান্দাসহ পাকাভবনের সামনের উত্তর দিকের রাস্তাটিও তাঁর নিজ ভূমির ওপর বিদ্যমান। ওই রাস্তার মালিকানা দাবি করে তিনি আদালতে দুটি মামলাও দায়ের করেছেন। এগুলো আদালতে বিচারাধিন রয়েছে।

লিখিত বক্তব্যের সময় মুখলেছুর রহমান চৌধুরী কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি উল্লেখ করেন কোনো নোটিশ ছাড়াই স্থাপনা গুড়িয়ে দেয়ার সময় তিনি ভূমির বৈধতার কাগজপত্র দেখানোর জন্য বার বার চেষ্টা করেছেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে গ্রেফতার করে থানায় সোপর্দের ভয় দেখিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুখলেছুর রহমান চৌধুরীর ছেলে জাকির হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, যারা ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত টাকা দিতে পারে তাঁদের স্থাপনা অবৈধ হলেও উচ্ছেদ হয় না। আমাদের বৈধ জায়গা হলেও টাকা দেই না বলে আমাদের বৈধ স্থ্াপনা উচ্ছেদ করা হয়েছে।’

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার বলেন,সরকারি জায়গায় দখল করে বারান্দা নির্মাণ করেছে। তাই সরকারি জায়গা থেকে ভবনের নতুন বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত ভূমিটি এক নম্বর খাস খতিয়ানের ৬২৫৪ দাগের অন্তর্ভুক্ত।এ জমির মালিক সরকার।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা