,

ইয়েমেনে হুতিদের হামলায় নিহত ৬০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে দক্ষিণাঞ্চলে একটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পে ইরান সমর্থিত হুতি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ সামরিক সদস্য নিহত হয়েছেন।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ওই প্রশিক্ষণ ক্যাম্পের আরও ৩০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। খবর রয়টার্স ও আলজাজিরার।

আল এখবারিয়া টিভির বরাত দিয়ে শনিবার সন্ধ্যায় সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের মেরিব শহরে ওই হামলার ঘটনাটি ঘটেছে।

ইয়েমেনে মূলত ইরান ও সৌদি আরবের মধ্যে একটি ছায়াযুদ্ধ চলছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মধ্যপ্রাচ্যের এই বিদ্রোহীগোষ্ঠী ইরান থেকে অস্ত্র ও সমর্থন পেয়ে আসছে বলে অভিযোগ এ জোটের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর