,

এনএসআই কর্মকর্তার ভাইকে কুপিয়ে গুরুতর জখম

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাহবুবুল আলম (৪০) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাড়াসার গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাহবুব আলমকে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন।

মাহবুবুল আলম ওই গ্রামের আব্দুর রউফের ছেলে। তার বড় ভাই মাসুদ আলম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক। মাসুদ বর্তমানে নেপালের বাংলাদেশ দূতাবাসে সচিব হিসেবে কর্মরত আছেন।

আহত মাহবুবুল আলমের আরেক ভাই মো.রুবেল বলেন, মাহবুবুল নরসিংদীর থার্মেক্স গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক। শুক্রবার ছুটিতে তিনি গ্রামের বাড়িতে আসেন। খাড়াসার গ্রামের বাসিন্দা জাকির হোসেনের সঙ্গে নানা বিষয় নিয়ে মাহবুবুলের পরিবারের বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টায় ছেলে মাইয়াস আলমকে সঙ্গে নিয়ে উপজেলার বড়তল্লা গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে অতর্কিতভাবে মাহবুবুলের ওপর হামলা চালায় জাকির হোসেন,রোস্তম ও তার লোকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে গুরুতর আহত হন মাহবুবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর