সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

news-image

নিউজ ডেস্ক :  মাঘ মাসের শুরুতে অনেকটাই হারিয়ে গেছে শীতের অনুভূতি। সূর্যের আলোয় শুক্রবার দিনে উত্তরাঞ্চলসহ দেশের সর্বত্রই ছিল উষ্ণ অনুভূতি। শনিবারেও দেশের প্রায় সবখানেই দেখা মিলেছে সূর্যের।

গতকাল উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। অবশ্য তেঁতুলিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকায় বাতাসের গতি ও দিক ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম ও উত্তর দিকে বয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।

শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। পরবর্তী দুই দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী