,

হিরো আলম বললেন, পপির কথাই বলি…বিয়ে করবো করবো বলে করছেন না

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা চলচ্চিত্র অঙ্গনের (ঢালিউড) এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছা পোষন করেছেন হিরো আলম। সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। এবার পপি প্রসঙ্গে ফের ভাইরাল এই অভিনেতা।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি ইউটিউব শো-য়ে প্রয়োজনে পপিকেও বিয়ে করবেন বলে ইঙ্গিত দিলেন হিরো আলম। তিনি বলেছিলেন, বাংলাদেশে অনেক নায়িকা আছেন। এখনো তাঁরা বিয়ে করব করব করছেন। কিন্তু বয়স তো পেরিয়ে যাচ্ছে। অথচ এরা বিয়ে করছেন না। আমাদের ইসলাম-হাদিসে লেখা আছে চারটি বিয়ে করা যাবে। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয় তাহলে নিতেই পারি।

এরপরই সঞ্চালক জয় হিরো আলমকে প্রশ্ন করেন, এরকম কোনো নায়িকার নাম আপনি বলতে পারবেন যিনি আপনাকে বিয়ের প্রস্তাব দিলে আপনি রাজি হয়ে যাবেন? উত্তরে হিরো আলম বলেন, পপির কথাই বলি। খালি বলে বিয়ে করবো, বিয়ে করবো বলে যাচ্ছেন। এখনও বিয়ে করছে না। এরকম অনেক নায়িকা আছেন যারা হয়তো বিয়ে করার জন্য রাজি হবেন। কলকাতা থেকেও অনেকে প্রস্তাব দেয়। আমি না করে দিই। বলি, আমার স্ত্রী আছেন। সন্তান আছে। তাই বিয়ে করবো না।

পাশাপাশি অবিবাহিত নায়িকাদের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি। বলেছেন, অনেক নায়িকা আছেন। তাঁদের কষ্ট দেখে আমার দুঃখ হয়। বয়স তো পার হয়ে যাচ্ছে। ওঁদের দুঃখ দূর করতে একটা আধটা বিয়ে করতেই পারি।সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর