,

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

news-image

অনলাইন ডেস্ক : পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে গতকাল শুক্রবার এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া অডিও টেপের কথোপকথনে প্রেসিডেন্টকে অপমান করেছেন প্রধানমন্ত্রী, এমন অভিযোগের ভিত্তিতে পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।

এর আগে, অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের ফাঁস হওয়া একটি অডিওটেপে প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুকের মতো কণ্ঠস্বরে কাউকে বলতে শোনা যায়, ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থনৈতিক জ্ঞান প্রাচীন আমলের। ইউক্রেনজুড়ে তোলপাড় শুরু হয় এই অডিও টেপ নিয়ে।

এদিকে, প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুক। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পদত্যাগের বিষয়টি বিবেচনার জন্য আমলে নিয়েছেন। ইউক্রেন পার্লামেন্টের নিম্নকক্ষে প্রধানমন্ত্রীর ওই কথোপকথন নিয়ে উত্তপ্ত আলোচনা হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কির সারভেন্ট অব পিপল পার্টির নিয়ন্ত্রণে থাকা নিম্নকক্ষ সংসদ থেকে বলা হয়েছে, যদি প্রেসিডেন্ট চান, তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগে তাদের কোনো আপত্তি নেই।

প্রধানমন্ত্রী ওলেক্সি হনচারুক জানিয়েছেন, তার নামে যে অডিওটেপ ছাড়া হয়েছে তা বানোয়াট।

উল্লেখ করা যায় যে, ইউক্রেনের সংবিধান অনুসারে সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশ যদি একমত হয় তাহলেই পদচ্যুত হবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ৩৫ বছর বয়সী আইনজীবী ওলেক্সি হনচারুক ২০১৯ সালের আগস্টে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর