,

বগুড়া-১ আসনের এমপি মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংসদ আব্দুল মান্নানের ব্যক্তিগত সহকারী (পিএ) মতিউর রহমান মতি জানান, আজ সকাল ৮টা ১৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় আব্দুল মান্নানকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর