বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে এএসপি’র সহযোগীতায় প্রতারিত হওয়া মুক্তিযুদ্ধা ফিরে পেল টাকা

news-image

সঞ্জয় শীল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেঅতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানের সহযোগিতায় প্রতারিত হওয়া টাকা ফেরত পেল এক মুক্তিযোদ্ধা ।প্রতারণা করে মুক্তিযোদ্ধার কাছ থেকে হাতিয়ে নেওয়া ৩৩ হাজার টাকা উদ্ধার করে সে টাকা ওই মুক্তিযোদ্ধার হাতে ফেরত দিলেন নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান।জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতুলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা নোয়াব আলীর কাছ থেকে নবীনগর স্থানীয় সোনালী ব্যাংকের ম্যানেজারের ভুয়া পরিচয় দিয়ে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এর একটি প্রতারক চক্র ৩৩ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়েছিল। পরবর্তী সময়ে ওই মুক্তিযোদ্ধা প্রচারণার বিষয়টি বুঝতে পেরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান এর শরণাপন্ন হন। অতিরিক্ত পুলিশ সুপার এ বিষয়টি আমলে নিয়ে তৎকালীন ইন্সপেক্টর তদন্ত রাজু আহমেদ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। পরে রাজু আহমেদ ঘটনা তদন্ত করে ওই প্রতারক চক্রকে শনাক্ত করে এবং জালিয়াতি করা আত্মসাৎকৃত ৩৩ হাজার টাকা অবশেষে বৃহস্পতিবার সকালে ওই মুক্তিযোদ্ধার হাতে তুলে দেন।মুক্তিযোদ্ধা নোয়াব আলী বলেন, পুলিশের সার্বিক সহযোগিতায় আজ আমি প্রতারক চক্রের কাছ থেকে ৩৩ হাজার টাকা ফেরত পেয়েছি।আমি কৃতজ্ঞ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান মহোদয় ও ওসি তদন্ত (বাঞ্ছারামপুর) রাজু আহম্মেদের কাছে।এ ব্যাপারে ওসি তদন্ত (বাঞ্ছারামপুর) রাজু আহমেদ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার টাকা জালিয়াতি করার ঘটনাটি নিঃসন্দেহে খুব দুঃখজনক। এ ব্যাপারে আমি ভ‚মিকা রাখতে পেরে নিজেকে ধন্য মনে করি।এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, মুক্তিযোদ্ধা নোয়াব আলীর মতো আর যেন কেউ প্রতারক চক্রের হাতে প্রতারিত না হন সে জন্য তিনি সবাইকে সর্তকতা অবলম্বন করার আহŸান জানান।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী