,

নাসিরনগরে শীতার্তদের পাশে দাড়াঁলেন ব্যবসায়ী বদর উদ্দিন সেলিম

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বি.এস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী লায়ন বদর উদ্দিন সেলিম শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

গতকাল শুক্রবার বিকালে লক্ষীপুর বাজার প্রাঙ্গণে দেড়শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। সাবেক যুবলীগ নেতা ও ব্যবসায়ী বদর উদ্দিন সেলিমের ব্যক্তিগত উদ্যোগে বুডিশ্বর ইউনিয়নের লক্ষীপুর ও ভাটপাড়া গ্রামের এসব গরিব-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান। পর্যায়ক্রমে তিনি বুডিশ্বর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন। কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী হাজ্বী ছফিল উদ্দিনের সভাপতিত্বে তোফায়েল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বদর উদ্দিন সেলিম,হাজ্বী রুহুল আমিন,হাজ্বী জজ মিয়া,ফরিদ মিয়া,সানাউল্লাহ,ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী ও কাওছার মিয়া প্রমূখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর