,

উদিনেসকে বড় ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস

news-image

স্পোর্টস ডেস্ক : পাওলো দিবালার জোড়া গোলে উদিনেসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোপা ইতালিয়ার রাউন্ড সিক্সটিনে বড় জয় পেয়েছে জুভেন্টাস।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে উঠে জুভেন্টাস। খেলা শুরুর ১৬ মিনিটে গোলের সুযোগও পেয়ে যায়। দিবালার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হিগুয়েন।

২৫ মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি দিবালা।

২-০ গোলে প্রথমার্ধ শেষ হয়।

৫৭ মিনিটে ফের তুরিন সমর্থকদের আনন্দে ভাসান। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বলটি এগিয়ে দেন আরেক আর্জেন্টাইন হিগুয়েন। গোল দিতে দেরি করেননি তিনি।

৬০ মিনিটে পেনাল্টি পায় জুভেন্টাস। হ্যাটট্রিক করতে পারতেন দিবালা। তবে গোলের সুযোগ পান কস্তা। ৬২ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুভদের ব্যবধানটা ৪-০ করে দেন।

এরপর আর কোনো গোল হয়নি। ৪-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর