,

নবীনগরে ব্যতিক্রমী মলয়া গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দিনভর অনুষ্ঠিত হলো সর্বধর্ম সমন্বয় সাধক অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক, আধ্যাত্মিক কবি, মহর্ষি মনোমোহন দত্ত রচিত ও ফকির আফতাব উদ্দিন খাঁ সুরারপিত মলয়া গানের ওপর এক প্রাণবন্ত প্রতিযোগিতা।

‘তোমাকেই খুঁজছে মনোমোহন’ শীর্ষক এই ব্যতিক্রমী মলয়া গানের জমজমাট প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন’। বুধবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম। শিল্পাঙ্গনের নির্বাহী পরিচালক মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা মলয়া গানের আসরে বিভিন্ন পর্বের এই জমজমাট প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন অঞ্চল থেকে আগত অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন।

এদিকে রাতে অনুষ্ঠিত মলয়া গানের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। প্রধান অতিথি তার বক্তব্যে মহর্ষি মনোমোহনের রেখে যাওয়া অসাম্প্রতায়িক বাণীসমৃদ্ধ মলয়া গানের চর্চার মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরে শিল্পাঙ্গনের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আগামী ২৫ জানুয়ারি সাতমোড়া আনন্দ আশ্রমে অনুষ্ঠেয় মহর্ষি মনোমোহনের ১৪২তম জন্মোৎসবে বিজয়ীরা মলয়া গান পরিবেশন করার সুযোগ পাবেন। দিনভর অনুষ্ঠিত পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিল্পাঙ্গনের পরিচালক মো. আব্বাস উদ্দিন হেলাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর