,

জয় উদ্বোধন করলেন ভোলার দুর্গম চরের বিদ্যালয়ে ই-এডুকেশন সেবা

news-image

ভোলা প্রতিনিধি : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ভোলার দুর্গম চরাঞ্চলে আধুনিক শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষে ই-এডুকেশন সেবার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী বিচ্ছিন্ন চর মদনপুরের মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই-এডুকেশন সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে দুর্গম চরের শিক্ষার্থীরা টেলিকনফারেন্সে কথা বলেন।

এ সময় সজীব ওয়াজেদ জয় চরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রতি আমার দাবি তোমরা ঠিকমত লেখাপড়া করবা। ভাল রেজাল্ট করবা। তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ।

এ সময় টেলিকনফারেন্সে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মদনপুর চরবাসীর জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ও চরবাসীকে রক্ষায় একটি বেড়ীবাঁধের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা শিক্ষা অফিসার জাকির হোসেনসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দৌলতখান উপজেলার মদনপুর চরে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এখানে প্রায় ১২ হাজার মানুষ বসবাস করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা