,

ফলোআপ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : হৃদযন্ত্রে অস্ত্রোপচার-পরবর্তী ফলোআপ চিকিৎসা শেষে বুধবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়, ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে।

বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রের কার্যক্ষমতা বেড়েছে। শতকরা হারে তা ক্রমেই উন্নতির দিকে রয়েছে, যা অত্যন্ত ইতিবাচক।

গত মঙ্গলবার সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের। গত বছরের মার্চে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর