,

প্রিয়াঙ্কা হাত মেলালেন রুসো ব্রাদার্সের সঙ্গে

news-image

বিনোদন ডেস্ক : তামিল ‘ঠামিজান’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে প্রিয়াঙ্কা চোপড়ার। হিন্দি চলচ্চিত্রে তিনি সানি দেওলের বিপরীতে ‘দ্য হিরো’ ছবির মাধ্যমে প্রবেশ করেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবেও তালিকাভুক্ত হন তিনি।

এবার গুণী এই অভিনেত্রীকে দেখা যাবে প্রখ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেনের বিপরীতে। স্পাই সিরিজ সিটাডেলের মার্কিন অ্যাডাপটেশনে একসঙ্গে কাজ করবেন রিচার্ড-প্রিয়াঙ্কা।

এই সুখবর নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই। তাকে শুভেচ্ছা জানিয়েছেন বহু বলিউড ও হলিউড তারকা। তবে সবার আগে রয়েছে নিক জোনাসের নাম। নিক টুইটে লিখেছেন, ‘তোমার জন্য আমি খুবই গর্বিত। তর সইছে না আর… অনেক শুভেচ্ছা প্রিয়াঙ্কা।’ স্বামীর টুইটের উত্তরে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘থ্যাংক ইউ বেবি… তোমাকে ভীষণ ভালোবাসি।’ সূত্র: এইসময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর